
প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল। বন্যা আর ভূমিধসে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ। ঘরছাড়া হাজার হাজার বাসিন্দা। এখনও জারি রয়েছে আবহাওয়া দপ্তরের সতর্কতা। একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত কেরল। বন্যা ও ভূমিধসে এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৮ জন এবং আহত হয়েছেন ১৩ জন।রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, দুর্যোগে ২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ২০৯টি ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন প্রায় ৫ হাজার ৮০০ মানুষ।এদিকে মৌসম ভবন কেরলের ১২টি জেলায় কমলা সতর্কতা এবং তিরুঅনন্তপুরম ও কোল্লাম জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে। মৃতদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে সরকার।