বিদেশ
img

দুইবছর পর প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

দুই বছর ধরে লোকচক্ষুর আড়ালে। এবার প্রথমবারের মতো ভারতে জনসমক্ষে আসতে চলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কী বলবেন তিনি? দেশে ফেরার রূপরেখা জানাবেন? ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তাজনিত কারণে গত দুই বছর তিনি জনসমক্ষে আসেননি।অবশেষে আগামী ৫ আগস্ট নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার এক অনুষ্ঠানে প্রথমবার প্রকাশ্যে উপস্থিত হওয়ার কথা রয়েছে তাঁর। ওই অনুষ্ঠানে বাংলাদেশে ফেরার ইচ্ছা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে জানা গেছে।বাংলাদেশে তাঁর বিরুদ্ধে একাধিক মামলার বিচার চলছে। বিভিন্ন অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, এবং দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে—এমন অবস্থানও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যদিও শেখ হাসিনা আগেই দেশে ফিরে আত্মসমর্পণের ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।এই অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি উপস্থিত থাকতে পারেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসানসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তবে তাঁরা বক্তব্য রাখবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।