দেশ
img

অসমে বন্যার তাণ্ডব, মৃত বেড়ে ৭৮

অসমে এখনও কাটেনি বন্যা পরিস্থিতির সংকট। সাতটি জেলা জলমগ্ন, ক্ষতিগ্রস্ত তিন লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮। এরই মধ্যে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে বাড়ছে উদ্বেগ। অসমে বন্যা পরিস্থিতির এখনও তেমন উন্নতি হয়নি। রাজ্যের সাতটি জেলা এখনও জলমগ্ন। সরকারি তথ্য অনুযায়ী, তিন লক্ষেরও বেশি মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮।বন্যার জেরে প্রায় ৫৫০টি গ্রাম এখনও জলের নিচে। ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষিক্ষেত্রও। প্রায় ২১ হাজার ৫২৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে প্রশাসন।এদিকে, আবহাওয়া দপ্তর আগামী তিন দিনের জন্য অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে।অসম সরকারের দাবি, নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি জল নেমে এসে অসমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখে চলছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।একদিকে জল নামতে শুরু করলেও অন্যদিকে নতুন বৃষ্টির পূর্বাভাসে বাড়ছে উদ্বেগ। এখন নজর, আগামী কয়েক দিনের আবহাওয়া পরিস্থিতি বন্যার সংকট আরও বাড়ায়, নাকি স্বস্তির খবর নিয়ে আসে।