
ককরোচ ও ই-২০-র পর এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’। অল্প সময়ের মধ্যেই ইনস্টাগ্রামে মিলিয়ন ফলোয়ার—তবে কারা চালাচ্ছেন এই প্ল্যাটফর্ম, তা এখনও স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ‘রিজার্ভেশন হটাও আন্দোলন’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম।ইনস্টাগ্রামে অল্প সময়ের মধ্যেই এই অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা ৫০ লক্ষেরও বেশি হয়েছে বলে দাবি করা হচ্ছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবে এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা বা পরিচালকদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।বিভিন্ন পোস্টে সংরক্ষণ নীতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরা হয়েছে। একইসঙ্গে মেধাভিত্তিক সুযোগের পক্ষে বক্তব্যও প্রকাশ করা হয়েছে।ককরোচ ও ই-২০-র পর এই নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘিরেও দেশজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। এর প্রভাব ভবিষ্যতে কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর।