
নিট প্রশ্নফাঁস মামলায় তদন্তে বড় অগ্রগতির দাবি সিবিআইয়ের। ১৩ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রশ্নফাঁসের উৎস থেকে সুবিধাভোগী পরীক্ষার্থী পর্যন্ত পুরো চক্রের সন্ধান মিলেছে বলে দাবি তদন্তকারীদের। তদন্তকারী সংস্থার দাবি, প্রশ্নপত্র প্রস্তুতকারী থেকে শুরু করে সুবিধাভোগী পরীক্ষার্থী পর্যন্ত গোটা চক্রের যোগসূত্র চিহ্নিত করা হয়েছে।চার্জশিটে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, প্রমাণ নষ্ট এবং পাবলিক পরীক্ষায় অসাধু উপায় রোধ সংক্রান্ত আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।তদন্তে ৩৬০ জন সাক্ষীর বয়ান, ৪২২টি নথি এবং ৪৩টি বস্তুগত প্রমাণের ভিত্তিতে চার্জশিট প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই।এছাড়াও বিভিন্ন রাজ্যে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ও লকারের হদিস মিলেছে বলে দাবি তদন্তকারীদের।