ত্রিপুরা
img

গুলবাজারে পুলিশের আকস্মিক নেশাবিরোধী অভিযান

রাজধানীর গুলবাজার এলাকায় আচমকা নেশাবিরোধী বিশেষ অভিযান চালাল পুলিশ। নেতৃত্বে ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সদর এসডিপিও পান্না লাল সেন এবং পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গুলবাজার এলাকায় হঠাৎ করেই বিশেষ অভিযান চালায় পুলিশ। নেতৃত্ব দেন নতুন সদর এসডিপিও পান্না লাল সেন এবং পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার। অভিযান চলাকালীন বাজার ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হয়। পুলিশ সূত্রের দাবি, মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আরও কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।