ত্রিপুরা
img

আট দলের লড়াই ঘিরে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস

ত্রিপুরা ফুটবল অ্যাসিয়েশনের অন্যতম মর্যাদাপূর্ণ রাখলশিল্ড ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক। টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল। বৈঠকে প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের পদাধিকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে টুর্নামেন্টের সূচি, মাঠের প্রস্তুতি, রেফারিং, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জানা গেছে, এবারের আসরে মোট আটটি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাকে সুষ্ঠু ও আকর্ষণীয় করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এখন ফুটবলপ্রেমীদের নজর টুর্নামেন্ট শুরুর দিকেই।