ত্রিপুরা
img

বিশ্ব হেপাটাইটিস দিবসে সচেতনতার বিশেষ বার্তা

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তর, এনএইচএম এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান।  উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা প্রদীপ ভৌমিক-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা হেপাটাইটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো পরীক্ষা এবং চিকিৎসার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও বার্তা দেন। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা প্রদীপ ভৌমিক-সহ অন্যান্য অতিথিরা হেপাটাইটিস নির্মূলে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।