ত্রিপুরা
img

পুলিশের অভিযানে বিমানবন্দরে তিন বাংলাদেশি আটক

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর এমবিবি বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।আটকদের মধ্যে রয়েছেন দুই মহিলা এবং একজন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পরিচয় ও ভারতে প্রবেশের বৈধ নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।ঘটনার পর আটক ব্যক্তিদের এয়ারপোর্ট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন কি না, নাকি অন্য কোনো চক্রের সঙ্গে তাদের যোগ রয়েছে—তা তদন্ত করে দেখা হচ্ছে।এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব।