দেশ
img

ভোটার তালিকায় নাম কাটার আশঙ্কা

রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন—এসআইআর। এই প্রক্রিয়ায় কারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন? কী কী নথি লাগবে? আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বাড়ি বাড়ি সমীক্ষা চালাবেন বুথ লেভেল অফিসার বা বিএলও। এই সময় ভোটারদের পরিচয় ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে।নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যাঁদের প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ, দীর্ঘদিনের বসবাসের প্রমাণ নেই, কিংবা যাচাই প্রক্রিয়ায় তথ্য মিলবে না, তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।২১ অক্টোবর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর ২০ নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানো যাবে। সমস্ত অভিযোগ নিষ্পত্তির পর ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।এই বিশেষ সংশোধন কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। যদিও নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।