দেশ
img

এলজিবিটিকিউদের পাশে আরএসএস প্রধান ভাগবত

এলজিবিটিকিউ+ সম্প্রদায়কে নিয়ে বড় বার্তা আরএসএস প্রধান মোহন ভাগবতের। সমাজের মূলধারায় তাঁদের সম্মান ও স্বীকৃতির পক্ষে সওয়াল করে নতুন রাজনৈতিক ও সামাজিক আলোচনার জন্ম দিলেন তিনি। হায়দরাবাদের এক অনুষ্ঠানে এলজিবিটিকিউ+ সম্প্রদায়কে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, এই সম্প্রদায়ের মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন নন, বরং সমাজেরই অবিচ্ছেদ্য অংশ।ভাগবতের বক্তব্য, "এরাও মানুষ, সম্মানের অধিকারী। সনাতন ধর্মে তাঁদের অস্তিত্ব চিরকাল স্বীকৃত।" তিনি আরও বলেন, কাউকে সমাজ থেকে একঘরে না করে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁদের গ্রহণ করা উচিত।আরএসএস প্রধান দাবি করেন, ভারতীয় ঐতিহ্যে এই সম্প্রদায়ের অস্তিত্ব বহুদিন ধরেই রয়েছে। অতীতেও তাঁদের জন্য সামাজিক ও ধর্মীয় পরিসরে জায়গা ছিল বলেও উল্লেখ করেন তিনি।উল্লেখ্য, ২০২৩ সালেও এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের পক্ষে একই ধরনের বক্তব্য রেখেছিলেন মোহন ভাগবত। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের ৩৭৭ ধারা বাতিলের রায়কেও আরএসএস স্বাগত জানিয়েছিল, যদিও সমলিঙ্গের বিবাহের প্রশ্নে সংগঠনের অবস্থান এখনও সতর্ক।