দেশ
img

ধর্মেন্দ্রর ইস্তফার পর নতুন বার্তা দীপকের

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনে বড় সাফল্যের দাবি ককরোচ জনতা পার্টির। তবে এখানেই থামতে নারাজ দল। বরং সামনে আরও বড় লড়াইয়ের ইঙ্গিত দিলেন দলের প্রধান অভিজিৎ দীপকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার করলেও থেমে যাচ্ছে না ককরোচ জনতা পার্টি। দলের প্রধান অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন, "এ তো সবে শুরু, সামনে আরও দীর্ঘ পথচলা বাকি।"অসুস্থতার কারণে বাড়ি থেকে ভিডিও বার্তায় দীপকে আন্দোলনের ৩৭ দিনের লড়াইয়ে পাশে থাকা সকলকে ধন্যবাদ জানান। এমনকি সমালোচকদেরও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সমালোচনাই আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।এদিকে দলের মুখপাত্র সৌরভ দাস জানান, এবার আন্দোলনকে দেশের তৃণমূল স্তরে ছড়িয়ে দেওয়াই তাঁদের লক্ষ্য। যুব সমাজের দাবি-দাওয়াকে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রে নিয়ে আসাই এখন ককরোচ জনতা পার্টির পরবর্তী পরিকল্পনা।