ত্রিপুরা
img

মেয়াদোত্তীর্ণ ওষুধে খোয়াইজুড়ে তীব্র চাঞ্চল্য

খোয়াইয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। অসুস্থ শিশুর জন্য কেনা ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে অভিযোগ। ঘটনায় উঠছে একের পর এক প্রশ্ন। খোয়াইয়ের উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ, কামিনীপাড়া এলাকার এক ব্যক্তি অসুস্থ সন্তানের জন্য স্থানীয় একটি মেডিকেল হল থেকে ওষুধ কিনেছিলেন। ওষুধ সেবনের পর শিশুর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওষুধের গায়ে থাকা মেয়াদ পরীক্ষা করে দেখা যায়, সেটির মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বরেই শেষ হয়েছে বলে অভিযোগ।এরপর ওই ব্যক্তি বিষয়টি নিয়ে ওষুধের দোকানে গিয়ে অভিযোগ জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নিয়মিত তদারকির অভাবেই এ ধরনের ঘটনা ঘটছে।এদিকে, অভিযোগের পর ড্রাগস কন্ট্রোল বিভাগের নজরদারি ও পরিদর্শন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।