
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে উঠে এলো রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা। প্রতাপগড় মণ্ডলের ৫১ নম্বর বুথে উপস্থিত থেকে অনুষ্ঠানটি শোনেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। প্রতাপগড় মণ্ডলের ৫১ নম্বর বুথে দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বসে অনুষ্ঠানটি শোনেন তিনি।এদিন ‘মন কি বাত’-এ দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি, ঐতিহ্য এবং লোকশিল্পের প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় তিনি উত্তর-পূর্বের এই রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বিশেষ উল্লেখ করেন, যা রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, দেশের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁর বক্তব্যে এই রাজ্যের বাদ্যযন্ত্রের উল্লেখ শিল্পী, সংস্কৃতিপ্রেমী এবং নতুন প্রজন্মকে আরও উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।