
দেশের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন প্রহ্লাদ জোশী। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে দিলেন বড় বার্তা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন বিজেপির বর্ষীয়ান নেতা প্রহ্লাদ জোশী। নতুন দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন তিনি।প্রহ্লাদ জোশী বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।একইসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূয়সী প্রশংসা করেন জোশী। তাঁর দাবি, জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন-সহ গত কয়েক বছরে শিক্ষা ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, তার বড় কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের।উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থা নিয়ে চলা বিতর্কের মধ্যে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। এরপরই কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকের পর প্রহ্লাদ জোশীর হাতে শিক্ষামন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয়।