ত্রিপুরা
img

মুখ্যমন্ত্রীর পরিদর্শনে গতি পেল মণ্ডল অফিস স্থানান্তর

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বড়দোয়ালী মণ্ডল অফিস স্থানান্তরের উদ্যোগ। নতুন জায়গা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। কী থাকছে নতুন পরিকল্পনায়, দেখুন এই প্রতিবেদন। দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে পরিচালিত হওয়ায় নানা সমস্যার মুখে পড়ছিল বড়দোয়ালী মণ্ডল অফিসের সাংগঠনিক কার্যক্রম। সেই সমস্যা দূর করতেই বড় পরিসরের নতুন জায়গায় অফিস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।রবিবার নতুন নির্ধারিত স্থানটি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। জানা গেছে, ত্রিপুরা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অফিস ঘরের সংলগ্ন এই স্থানটি মণ্ডল অফিস হিসেবে ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে।বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার দে জানান, আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জায়গাটি ভাড়ায় নিয়ে অফিস স্থানান্তরের কাজ শুরু হবে। ভবিষ্যতে সুযোগ-সুবিধা বিবেচনা করে স্থানটি স্থায়ীভাবে কেনার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।নেতৃত্বের আশা, নতুন ও প্রশস্ত পরিসরে অফিস স্থানান্তরিত হলে সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুষ্ঠু, পরিকল্পিত এবং কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।