দেশ
img

ধর্মেন্দ্রর ইস্তফার পর যন্তর মন্তর উত্তাল

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও থামল না উত্তেজনা। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে ছড়াল অশান্তি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। দেখুন এই প্রতিবেদন। শনিবার দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ, একদল বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হালকা লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ঘটনায় দিল্লি পুলিশের এক স্পেশাল সিপিসহ দুই পুলিশ আধিকারিক আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে প্রশাসন।এদিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট-সহ কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশদ্বার আবার খুলে দেওয়া হয়েছে।উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ও শিক্ষা সংক্রান্ত বিতর্কের জেরে শনিবার সকালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের পর তিনি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন।