ত্রিপুরা
img

নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম বদলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার নাম থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পরিবর্তনের অভিযোগ তুলে শনিবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল 'আমরা বাঙালি' ত্রিপুরা রাজ্য কমিটি।বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের অভিযোগ, বর্তমান বিজেপি সরকার পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বিভিন্ন স্থানে নেতাজির নাম পরিবর্তনের মাধ্যমে ইতিহাস ও জাতীয় ঐতিহ্যকে আঘাত করছে।প্রতিবাদ সভা থেকে তারা দাবি জানান, নেতাজির নামে থাকা প্রতিষ্ঠান ও রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়কের সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে।বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিষয়টি নিয়ে জনমত গড়ে তোলার আহ্বান জানান
 নেতাজির নাম পরিবর্তন নিয়ে এই বিতর্ক আগামী দিনে আরও রাজনৈতিক রূপ নেবে কি না, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।