
সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক শেষে শনিবার মেলারমাঠস্থিত পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাম্প্রতিক একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করেন।ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক বা ডিজিপির অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। একইসঙ্গে বিষয়টি নিয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।এছাড়াও সিজেপির আন্দোলন, নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয়েও বিস্তারিত প্রতিক্রিয়া দেন তিনি।রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়েও সাংবাদিক সম্মেলনে দলের ভবিষ্যৎ কর্মসূচির ইঙ্গিত দেন সিপিআইএম নেতৃত্ব
রাজ্য ও জাতীয় রাজনীতির একাধিক স্পর্শকাতর ইস্যুতে সিপিআইএমের এই অবস্থানের পর রাজনৈতিক মহলের নজর এখন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলের পরবর্তী প্রতিক্রিয়ার দিকে।