দেশ
img

নিট ইস্যুতে প্রধানমন্ত্রীর মধ্যরাতের বার্তা

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক মাধ্যমে লাইভে এসে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ ঘটনা নয়। এটি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের সঙ্গে জড়িত অত্যন্ত সংবেদনশীল বিষয়। উনার দাবি, গত আড়াই মাসে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বহু অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সেই লক্ষ্যেই দ্রুত পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়।প্রধানমন্ত্রী আরও জানান, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হবে এবং সংসদে দ্রুত আইন আনারও চেষ্টা করা হবে বলে জানান তিনি।প্রধানমন্ত্রীর এই মধ্যরাতের বার্তা প্রকাশের পর তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমর্থন ও সমালোচনা—দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যায়।