দেশ
img

দেশজুড়ে ছড়াচ্ছে ককরোচ বিক্ষোভের আগুন

দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির আন্দোলন এবার ছড়িয়ে পড়ছে দেশের একাধিক রাজ্যে। প্রতিবাদ, বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ—পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে রাজ্যগুলিকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে কেন্দ্র। দিল্লিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ-সহ একাধিক দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন জাতীয় রূপ নিচ্ছে। যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে চলা অবস্থান কর্মসূচিতে যোগ দেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এরপর ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ ভবন অভিযানের সময় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী।প্রতিবাদকারীদের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও বলপ্রয়োগ করেছে। টানা কয়েকদিন ধরে দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও সামনে এসেছে। রাজধানীজুড়ে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে।শুধু দিল্লিই নয়, আন্দোলনের প্রভাব পড়েছে দেশের বিভিন্ন রাজ্যেও। মুম্বই, পুণে, নাগপুর, কর্নাটক, তামিলনাড়ু, কেরল, অসম ও হরিয়ানায় প্রতিবাদ কর্মসূচি হয়েছে। মুম্বইয়ে অনুমতি ছাড়া জমায়েতের অভিযোগে বহু প্রতিবাদকারীকে আটক করেছে পুলিশ।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উচ্চপর্যায়ের বৈঠক করেছে। প্রতিটি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে অতিরিক্ত সিআরপিএফ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।