ত্রিপুরা
img

মহাদেব মন্দিরে অনুদান দিলেন সুশান্ত দেব

শ্রাবণ মাসের প্রথম সোমবারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেই মহাদেব মন্দিরের উন্নয়নে সহায়তার হাত বাড়ালেন বিজেপি বিধায়ক সুশান্ত দেব। মন্দিরের উন্নয়নের জন্য অর্থ ও নির্মাণ সামগ্রী প্রদান করেন তিনি।
শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মহাদেবের আরাধনায় ভক্তদের ভিড়ের মধ্যেই মন্দিরের উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক সুশান্ত দেব।মন্দিরের পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি ৫০ হাজার টাকা আর্থিক অনুদান এবং টিন প্রদান করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চড়িলাম মণ্ডল সভাপতি তাপস দাস-সহ দলীয় নেতৃত্ব এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক সুশান্ত দেব বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সেই লক্ষ্যেই মহাদেব মন্দিরের উন্নয়নে এই সহযোগিতা করা হয়েছে।স্থানীয়দের মতে, এই অনুদানের মাধ্যমে মন্দিরের উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে এবং ভক্তদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো আরও উন্নত করা সম্ভব হবে।
এখন দেখার, এই অনুদানের মাধ্যমে মন্দিরের উন্নয়নমূলক কাজ কত দ্রুত এগিয়ে যায়।