
পেপার লিকের অভিযোগ এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভে সামিল হলেন একদল যুবক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তোলেন তাঁরা।
পেপার লিকের অভিযোগকে কেন্দ্র করে সোমবার আগরতলা সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন একদল যুবক।বিক্ষোভকারীদের দাবি, দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানান তাঁরা।তাঁদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থাকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।বিক্ষোভ চলাকালীন সার্কিট হাউস এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
এখন দেখার, বিক্ষোভকারীদের এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া কী আসে।