ত্রিপুরা
img

সরকারি বাসভবনে আনা হলো ডিজিপির দেহ

ময়নাতদন্তের পর ডিজিপি অনুরাগ ধানকারের দেহ জিবি হাসপাতাল থেকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসা হয়। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছাতে শুরু করেন প্রশাসনের শীর্ষ আধিকারিক, জনপ্রতিনিধি এবং শুভানুধ্যায়ীরা।
ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিজিপি অনুরাগ ধানকারের দেহ জিবি হাসপাতাল থেকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসা হয়।সরকারি বাসভবনে পৌঁছানোর পর সেখানে শোকের পরিবেশের সৃষ্টি হয়। শেষ শ্রদ্ধা জানাতে প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, পুলিশ আধিকারিক এবং পরিচিতজনরা একে একে উপস্থিত হতে থাকেন।পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মীরাও তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। গোটা পরিবেশ ছিল শোকাচ্ছন্ন ও নীরব।এদিকে, মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্টের দিকেই নজর রয়েছে সকলের।
ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরই সামনে আসতে পারে ঘটনার আরও গুরুত্বপূর্ণ তথ্য