ত্রিপুরা
img

ডিজিপির বাসভবনে পৌঁছালেন কল্যাণী, প্রতিমা ভৌমিক

ডিজিপি অনুরাগ ধানকারের প্রয়াণে শোকপ্রকাশ অব্যাহত। শেষ শ্রদ্ধা জানাতে তাঁর সরকারি বাসভবনে পৌঁছালেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।
ডিজিপি অনুরাগ ধানকারের প্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর সরকারি বাসভবনে পৌঁছালেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং প্রয়াত পুলিশ আধিকারিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এদিন সরকারি বাসভবনে প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।ডিজিপির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে প্রশাসনিক মহলজুড়ে।
এদিকে, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে। এখন সকলের নজর ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে।