ত্রিপুরা
img

ধান ক্রয়কেন্দ্রে কৃষকদের ক্ষোভ চরমে

সরকারি ধান ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে এসে হয়রানির অভিযোগ। ওজন, লোডিং থেকে শুরু করে একাধিক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন কৃষকরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল মাতাবাড়ি ধান ক্রয়কেন্দ্রে।
চলতি রবি মরশুমে সরকারি ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রির জন্য মাতাবাড়ি ধান ক্রয়কেন্দ্রে আসা কৃষকদের একাংশ সোমবার বিক্ষোভে সামিল হন।কৃষকদের অভিযোগ, ধান বিক্রি করতে এসে ওজন, লোডিং এবং অন্যান্য প্রক্রিয়ায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি ধানের বস্তা চুরির অভিযোগও তোলেন তাঁরা।তাঁদের দাবি, ধান ওজন এবং গাড়িতে তোলার জন্য অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। অভিযোগ জানাতে গেলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকেও সন্তোষজনক সাড়া মেলেনি বলে দাবি করেন বিক্ষোভকারীরা।এই ঘটনাকে কেন্দ্র করে ধান ক্রয়কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কৃষকরা দ্রুত সমস্যার সমাধান এবং সরকারি ধান ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
এখন দেখার, কৃষকদের অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়।