ত্রিপুরা
img

তালাবদ্ধ পঞ্চায়েত অফিসে উঠল প্রশ্ন

পঞ্চায়েত সচিব ছুটিতে, আর সেই কারণেই তালাবদ্ধ পুরো পঞ্চায়েত অফিস! ঘটনাকে ঘিরে প্রশাসনিক পরিষেবা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। উত্তর ত্রিপুরার লালজুড়ি ব্লকে সামনে এসেছে এই ছবি।
উত্তর ত্রিপুরা জেলার লালজুড়ি ব্লকের একটি পঞ্চায়েত অফিসে গিয়ে তালাবদ্ধ অবস্থার মুখোমুখি হন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র-ছাত্রী।জানা গেছে, ব্লক প্রশাসনের অনুমতি নিয়ে পঞ্চায়েতের কার্যক্রম পর্যবেক্ষণের উদ্দেশ্যে তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্তু অফিসে পৌঁছে দেখেন পুরো ভবন বন্ধ রয়েছে।স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিব ছুটিতে থাকায় অফিস খোলা হয়নি।ঘটনার পর সাধারণ মানুষের সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সচিবের অনুপস্থিতিতে বিকল্প ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।এখন প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে সকলের।
এই ঘটনার পর বিকল্প পরিষেবা চালু হবে, নাকি উঠবে আরও নতুন প্রশ্ন—সেদিকেই এখন নজর।