
ত্রিপুরা অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হলো ‘ত্রিপুরা প্রো কাবাডি লিগ ২০২৬’। আগরতলার এনএসআরসিসি হলে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ত্রিপুরা পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) মনচাক ইক্পা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পুরাই অপু রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষসহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা।মোট ৮টি দলকে নিয়ে শুরু হওয়া এই লিগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি রাজ্যের প্রতিভাবান কাবাডি খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে ত্রিপুরায় কাবাডি খেলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কে জিতবে প্রথম ত্রিপুরা প্রো কাবাডি লিগের শিরোপা? দুই দিনের লড়াইয়ের দিকে এখন নজর ক্রীড়াপ্রেমীদের।