দেশ
img

সোনম সমর্থনে মোমবাতি, বিক্ষোভে উত্তাল JACCS

সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি মিছিল করল জয়েন্ট অ্যাকশন কমিটি অফ সিভিল সোসাইটি বা JACCS। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়।শনিবার সংগঠনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সংহতি প্রকাশ করা হয়।পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। বিক্ষোভকারীরা জানান, সোনম ওয়াংচুকের দাবির প্রতি সংহতি জানিয়ে এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে তাঁদের এই আন্দোলন। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষও অংশ নেন। এই আন্দোলন কি আরও বৃহত্তর রূপ নেবে? নাকি কেন্দ্রের পক্ষ থেকে আসবে নতুন কোনও প্রতিক্রিয়া—এখন সেদিকেই নজর সকলের।