দেশ
img

অনশনমঞ্চে কালি হামলা, তোলপাড় দিল্লি রাজনীতি

যন্তর মন্তরে অনশন মঞ্চে ফের উত্তেজনা। সোনম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরের পর যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। অনশন শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁর মুখে কালি ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনার পর অনশনস্থলে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত এক মহিলাকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেন। কেন এই হামলা, এর নেপথ্যে অন্য কেউ জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনশন, প্রতিবাদ এবং নিরাপত্তা—সব মিলিয়ে যন্তর মন্তরের পরিস্থিতির দিকে এখন নজর গোটা দেশের। কালি হামলার নেপথ্যে কী কারণ? ধৃত মহিলার জিজ্ঞাসাবাদে সামনে আসবে কি নতুন তথ্য? সেই দিকেই এখন নজর।