ত্রিপুরা
img

স্কুলছাত্রী অপহরণ, ধর্ষণের অভিযোগে তদন্ত

খোয়াই থানাধীন পশ্চিম চেবরি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার পথে দুই ব্যক্তি জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ওই নাবালিকা পরিবারের সদস্যদের সহযোগিতায় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। গাড়ির চালককে গ্রেপ্তার করা হলেও  মূল অভিযুক্ত এখনও পলাতক । তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।  মূল অভিযুক্তকে কবে গ্রেপ্তার করা হবে, এখন সেই দিকেই নজর সকলের।