ত্রিপুরা
img

তিনশো ব্রতী, বিপত্তারিণী পূজায় মুখর গঞ্জের টিলা

শ্রদ্ধা, ভক্তি আর আধ্যাত্মিক আবহে মুখর শান্তিরবাজারের গঞ্জের টিলা। বগাফা ব্লক সংলগ্ন এলাকায় প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজিত হয়েছে চারদিনব্যাপী মা বিপত্তারিণী পূজা ও মেলা। প্রায় ৩০০ জন ব্রতী নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করছেন। পূজার পাশাপাশি চলছে হরিনাম সংকীর্তন, আর মন্দির প্রাঙ্গণে ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত।স্থানীয়দের বিশ্বাস, মা বিপত্তারিণীর চরণে আন্তরিক প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। সেই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতিবছরের মতো এবারও উৎসব ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের জানানো হয়েছে, পূজার শেষ দিনে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে চারদিনের এই ধর্মীয় অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। ভক্তির টানে হাজারো মানুষের সমাগম—শেষ দিনের মহাপ্রসাদে কতটা বাড়বে সেই ভিড়, এখন সেদিকেই নজর সকলের।