
বর্ষা এলেই জলাবদ্ধতায় নাকাল আগরতলা। সেই সমস্যার স্থায়ী সমাধানের পথ খুঁজতেই রাজধানীতে শুরু হয়েছে দু'দিনের বিশেষ ব্রেইনস্টর্মিং সেমিনার। কী উঠে এল আলোচনায়? দেখে নেওয়া যাক। আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে শুরু হলো দু'দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনার।রাজ্য সরকারের পূর্ত দপ্তর ও জলসম্পদ দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে আয়োজিত এই সেমিনারের মূল বিষয় ছিল— *জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়*।সেমিনারের উদ্বোধন করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য সরকারের সচিব কিরণ গিত্যে, পুর কমিশনার সাজু বাহিদসহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, বিশেষজ্ঞ ও গবেষকরা।দুই দিনের এই আলোচনায় নগর ড্রেনেজ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দীর্ঘমেয়াদি সমাধানের রূপরেখা নিয়ে বিস্তারিত মতবিনিময় হবে। আয়োজকদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে আগরতলাকে আরও টেকসই ও জলাবদ্ধতামুক্ত শহর গড়ে তুলতে সহায়ক হবে। বর্ষার ভোগান্তি কমাতে এই আলোচনার সুপারিশ কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর শহরবাসীর। স্থায়ী ড্রেনেজ সমাধানে বিশেষজ্ঞদের দুইদিনের গুরুত্বপূর্ণ মস্তিষ্কঝড় শুরু আজ