
রাজধানীজুড়ে রথযাত্রার উৎসব। বড় বড় রথের টানেই শুধু নয়, ছোট ছোট রথ হাতে নিয়েও উৎসবে সামিল হলো খুদে শিশুরা। শহরের বিভিন্ন প্রান্তে ধরা পড়ল এক অন্যরকম ভক্তির ছবি। রথযাত্রার দিনে রাজধানী আগরতলা জুড়ে ছিল ভক্তি আর উৎসবের আবহ। একদিকে বিভিন্ন মন্দিরের বিশাল রথে ভক্তদের ঢল, অন্যদিকে শহরের নানা এলাকায় ছোট ছোট রথ টেনে উৎসবে মেতে উঠতে দেখা গেল খুদে শিশুদের। পরিবারের সদস্যদের সঙ্গে ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিয়ে আনন্দ ভাগ করে নেয় তারা। রঙিন পোশাক, ছোট্ট রথ আর ভক্তিমূলক পরিবেশে শহরের বিভিন্ন প্রান্তে ধরা পড়ে উৎসবের এক সুন্দর ছবি। শিশুদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথযাত্রার আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে যায়।
বড়দের রথের পাশাপাশি খুদেদের ছোট্ট রথও এদিন কেড়ে নিল সকলের নজর।বড় রথের পাশাপাশি ছোট রথেও মাতল রাজধানীর খুদে ভক্তরা আজ