
রথযাত্রার পবিত্র দিনে যোগেন্দ্রনগর আদর্শ কলোনিতে ভক্তদের সঙ্গে উৎসবে সামিল হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। রথ টানা থেকে পূজা-অর্চনা— সবেতেই অংশ নিলেন তিনি। রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার যোগেন্দ্রনগর আদর্শ কলোনিতে ধর্মীয় উৎসবের আবহে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি ভক্তদের সঙ্গে রথ টানেন এবং শ্রীশ্রী জগন্নাথ দেবের পূজা-অর্চনায় অংশগ্রহণ করেন। রথযাত্রাকে ঘিরে এলাকায় ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন সাংসদ বিপ্লব কুমার দেব। ভক্তি, ঐতিহ্য আর জনসম্পৃক্ততার এই রথযাত্রা ঘিরে উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পূজা অর্চনায় সামিল হয়ে ভক্তদের সঙ্গে ভাগ করলেন উৎসবের আনন্দ