ত্রিপুরা
img

দেশবন্ধু ক্লাবে রাজমহল থিমের উন্মোচন আজ

রথযাত্রার শুভক্ষণেই শুরু হয়ে গেল শারদোৎসবের কাউন্টডাউন। আগরতলার ঐতিহ্যবাহী দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রকাশ করল এবারের দুর্গাপুজোর থিম। কী থাকছে সেই বিশেষ আকর্ষণ? দেখুন এই প্রতিবেদন। রথযাত্রার পবিত্র দিনে ২০২৬ সালের দুর্গাপুজোর থিম প্রকাশ করল আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব।এবার ক্লাবের পূজামণ্ডপে ফুটে উঠবে *রাজস্থানের কাল্পনিক ‘রাজমহল’। দর্শনার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় **লাইট অ্যান্ড সাউন্ড শো*, দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং নান্দনিক মণ্ডপসজ্জা। প্রতিমা নির্মাণ করবেন পশ্চিমবঙ্গের শিল্পী নাড়ুগোপাল দাস এবং মণ্ডপ ও ডেকোরেশনের দায়িত্বে থাকছেন স্থানীয় শিল্পীরাই। ক্লাব গৃহে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে থিমের উন্মোচন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ক্লাব সভাপতি শিবু সাহা, সম্পাদক কিশোর করসহ অন্যান্য অতিথি ও সদস্যরা। উদ্যোক্তারা জানান, দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দিতেই এবারের আয়োজনে থাকছে একাধিক চমক। পাশাপাশি দুর্গাপুজোর পাশাপাশি রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও সারা বছর চালিয়ে যাবে ক্লাব। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ায় এখন গভীর রাত পর্যন্ত মানুষ নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন। পাশাপাশি তিনি যুব সমাজকে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান। রাজস্থানের রাজমহল আর অত্যাধুনিক লাইট-সাউন্ডের এই আয়োজন এবার কতটা দর্শকদের মন জয় করবে, সেই অপেক্ষায় এখন পুজোপ্রেমীরা। রাজস্থানের রাজমহল, লাইট-সাউন্ডে চমক বাড়াবে এবারের দুর্গোৎসব দর্শকদের জন্য