ত্রিপুরা
img

মোটরস্ট্যান্ডে প্রাণ প্রতিষ্ঠা, উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। সংস্কার শেষে আগরতলার মোটরস্ট্যান্ডের প্রাচীন মন্দিরে প্রতিষ্ঠিত হলো শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকির বিগ্রহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। আগরতলার মোটরস্ট্যান্ড এলাকায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীশ্রী নৃসিংহ দেবতা ও শ্রীশ্রী রাম-জানকির বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হলো। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা প্রাচীন মন্দিরটির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শেষ হওয়ার পর রাজস্থান থেকে আনা বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা ও ধর্মীয় রীতিনীতি মেনেই সম্পন্ন হয় প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বহু ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে। শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সংস্কার হওয়া এই প্রাচীন মন্দির আগামী দিনে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এখন সেদিকেই নজর। সংস্কার শেষে রাজস্থান থেকে এলো বিগ্রহ, ভক্তদের উচ্ছ্বাস আজ চোখে পড়ল