ত্রিপুরা
img

দেশবন্ধু ক্লাবে খুঁটি পূজার শুভসূচনা আজ

রথযাত্রার শুভক্ষণে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। নতুন নগর কো-অপারেটিভ এয়ারপোর্ট রোডের দেশবন্ধু ক্লাবে খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো এবারের দুর্গাপুজোর। রথযাত্রার পবিত্র দিনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজার আয়োজন করল নতুন নগর কো-অপারেটিভ এয়ারপোর্ট রোডের দেশবন্ধু ক্লাব। এবারের দুর্গাপুজোর মূল থিম *‘মহাশক্তিধর ভারত’। আয়োজকদের দাবি, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের ক্রমবর্ধমান শক্তি, উন্নয়ন ও আত্মনির্ভরতার বার্তাই এবারের থিমের মাধ্যমে তুলে ধরা হবে। খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক সুব্রত দেবনাথ, ক্লাব সম্পাদক তপন মিত্র, কোষাধ্যক্ষ রাজেশ ঘোষ, সভাপতি দীপঙ্কর দেবসহ অন্যান্য সদস্যরা। প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এবারের পূজা মণ্ডপ। মণ্ডপ ও প্রতিমা সম্পূর্ণভাবে রাজ্যের শিল্পীদের হাতেই তৈরি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ‘মহাশক্তিধর ভারত’ থিমে দেশবন্ধু ক্লাবের চমক এবার কতটা দর্শক টানবে, এখন সেই অপেক্ষা। ‘মহাশক্তিধর ভারত’ থিমে থাকছে অভিনব ভাবনা ও চমক এবার দর্শকদের