দেশ
img

আয়ুষ্মানে বিমা বাড়ানোর জোরালো দাবি উঠল

আয়ুষ্মান ভারতের স্বাস্থ্যবিমার সীমা কি বাড়তে চলেছে? সংসদের স্থায়ী কমিটির বৈঠকে এবার কার্ডপিছু কভার ৫ লাখ থেকে বাড়িয়ে ৮ থেকে ১০ লাখ টাকার দাবি উঠল। আয়ুষ্মান ভারত প্রকল্পে কার্ডপিছু স্বাস্থ্যবিমার সীমা বাড়ানোর দাবি উঠেছে সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে। সূত্রের খবর, বর্তমানে ৫ লাখ টাকার বিমা কভার গুরুতর রোগের চিকিৎসায় পর্যাপ্ত নয় বলে মত প্রকাশ করেন শাসক ও বিরোধী— উভয় পক্ষের সাংসদরা। তাঁদের দাবি, এই সীমা অন্তত ৮ লাখ, সম্ভব হলে ১০ লাখ টাকা করা উচিত। সাংসদদের বক্তব্য, ক্যানসার, হৃদরোগসহ জটিল রোগের চিকিৎসায় বিপুল খরচ হওয়ায় বর্তমান কভার দ্রুত শেষ হয়ে যায়। এতে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়ে।যদিও বৈঠকে উপস্থিত নীতি আয়োগের প্রতিনিধিরা এ বিষয়ে কোনও নির্দিষ্ট প্রতিক্রিয়া দেননি। তবে বিষয়টি নিয়ে কেন্দ্রের স্তরে আলোচনা চলছে বলে সূত্রের দাবি। আয়ুষ্মান ভারতের বিমা কভার সত্যিই বাড়বে কি না, এখন নজর কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্তের দিকে। পাঁচ লাখ নয়, দশ লাখ কভারের দাবিতে সংসদে একসুর সাংসদরা