
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি দেশের কৃষকদের জন্য কতটা লাভজনক হবে? সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখতে এবার সক্রিয় হয়েছে সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটি। ভারত-আমেরিকা সম্ভাব্য বাণিজ্য চুক্তির প্রভাব, বিশেষ করে কৃষিক্ষেত্রে তার সম্ভাব্য অভিঘাত খতিয়ে দেখতে বৈঠকে বসল সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে কৃষক সংগঠন, কৃষি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মতামত শোনেন কমিটির সদস্যরা। লক্ষ্য, দেশের বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারসাম্যপূর্ণ ও লাভজনক চুক্তির পথ খুঁজে বের করা। বৈঠকে কয়েকজন সাংসদ কৃষিক্ষেত্রে সম্ভাব্য ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন। অন্যদিকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, এই চুক্তির মাধ্যমে ভারতের রপ্তানি আরও বাড়তে পারে। সূত্রের খবর, বাদল অধিবেশনেই সুপারিশ-সহ রিপোর্ট জমা দিতে পারে সংসদীয় কমিটি। পাশাপাশি মার্কিন শুল্ক নীতির প্রভাব এবং বিকল্প আন্তর্জাতিক বাজারের সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে। কৃষকের স্বার্থ রক্ষা করে চূড়ান্ত চুক্তি কীভাবে গড়ে ওঠে, এখন সেদিকেই নজর দেশের। বাণিজ্য চুক্তির কৃষি প্রভাব খতিয়ে দেখছে সংসদীয় কমিটি এখন