
গোমতী জেলার উন্নয়নে বড় পদক্ষেপ। প্রায় ১০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা, উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। স্বাস্থ্য, শিক্ষা থেকে অবকাঠামো—এক মঞ্চে মিলল একাধিক বড় ঘোষণা। মঙ্গলবার গোমতী জেলার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা, উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিংকু রায়-সহ প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধি।এদিন মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় ধাপ, নিরাময় স্বাস্থ্য কার্ড বিতরণ, নিরাময় ল্যাব নেটওয়ার্ক, ডায়রিয়া প্রতিরোধ কর্মসূচি এবং শিশুদের মধ্যে ওআরএস কিট বিতরণেরও সূচনা করা হয়।পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে একাধিক শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে নতুন হাসপাতাল ভবন, ইংরেজি মাধ্যম স্কুলের উন্নয়ন, সিন্থেটিক ফুটবল টার্ফ, এসডিএম অফিস, শ্রম দপ্তরের নতুন ভবন এবং বিভিন্ন সড়ক উন্নয়ন প্রকল্প।অনুষ্ঠানে টিবি চ্যাম্পিয়ন ও আশা কর্মীদেরও সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এই প্রকল্পগুলির কাজ কত দ্রুত শেষ হয়, আর কতটা বদলে যায় গোমতীর উন্নয়নের চিত্র—এখন সেদিকেই নজর সবার। শতকোটি টাকার প্রকল্পে গোমতীর উন্নয়নে নতুন গতি মিলল