ত্রিপুরা
img

জনগণনা ঘিরে জেলা প্রশাসনের বিশেষ কর্মশালা

২০২৭ সালের জনগণনাকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হলো জেলা-স্তরের বিশেষ কর্মশালা। মূল লক্ষ্য, স্বয়ং গণনা বা সেলফ-এনিউমারেশন সম্পর্কে সচেতনতা বাড়ানো।  এই কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে স্বয়ং গণনা বা সেলফ-এনিউমারেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আসন্ন জনগণনা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিনির্ভর জনগণনা প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করে তুলতেই এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।আয়োজকদের আশা, সরকারি দপ্তরগুলির সমন্বিত উদ্যোগ এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০২৭ সালের জনগণনা আরও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। স্বয়ং গণনায় মানুষের অংশগ্রহণ কতটা বাড়ে, এখন সেদিকেই নজর প্রশাসনের। স্বয়ং গণনায় সচেতনতা বাড়াতে প্রশাসনের বড় উদ্যোগ শুরু আজ সফলভাবে