ত্রিপুরা
img

জাতীয় সড়কে সারিবদ্ধ মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয়

জাতীয় সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজানো ঠান্ডা পানীয়ের বোতল। প্রথম দেখায় যেন প্রচারের দৃশ্য, কিন্তু স্থানীয়দের দাবি—এসবই মেয়াদোত্তীর্ণ। কে রেখে গেল? কেনই বা এমনভাবে ফেলে রাখা হলো? আজব এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্রামগঞ্জ-চেছুড়িমাই জাতীয় সড়কে। রাস্তার ধারে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে বিপুল সংখ্যক ঠান্ডা পানীয়ের বোতল।স্থানীয় বাসিন্দাদের দাবি, বোতলগুলোর মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। অভিযোগ, কোনো ব্যবসায়ী এগুলো নির্দিষ্ট নিয়মে নষ্ট না করে এভাবেই জাতীয় সড়কের পাশে ফেলে রেখে গেছেন।এলাকাবাসীর আশঙ্কা, যদি কোনো শিশু বা সাধারণ মানুষ বোতলগুলো সংগ্রহ করে পান করে, তাহলে তা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।স্থানীয়দের প্রশ্ন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এভাবে প্রকাশ্যে ফেলে রাখা কতটা দায়িত্বশীল আচরণ? একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। কে রেখে গেল এই মেয়াদোত্তীর্ণ পানীয়, আর প্রশাসন কী পদক্ষেপ নেবে—সেই উত্তরেই এখন অপেক্ষা বিশ্রামগঞ্জবাসীর। কারা ফেলে গেল বোতল, প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন