ত্রিপুরা
img

চড়িলামে রথযাত্রা ঘিরে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চড়িলামে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবকে ঘিরে শেষ মুহূর্তের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। ধর্মীয় আয়োজনের পাশাপাশি থাকছে একাধিক সমাজসেবামূলক কর্মসূচিও। আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। সেই উপলক্ষে চড়িলামে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সমস্ত প্রস্তুতি। এলাকাজুড়ে এখন উৎসবের আবহ।আয়োজক কমিটির পক্ষ থেকে রাধামাধব চেরিটেবল সোসাইটির সভাপতি শ্রীপাদ জনার্দন গোবিন্দ দাস জানান, চড়িলাম মধ্যপাড়ার জগন্নাথ ভবন থেকে সুসজ্জিত তিনটি রথ শোভাযাত্রার মাধ্যমে বের হবে। রথগুলি পুরাতন বাজারের নাটমন্দিরে পৌঁছাবে, যেখানে ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।ধর্মীয় আয়োজনের পাশাপাশি শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা, দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা-সামগ্রী বিতরণ এবং গৌমাতা পূজারও আয়োজন করা হয়েছে।আয়োজকদের দাবি, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, মানবসেবা ও ভ্রাতৃত্ববোধেরও এক অনন্য বার্তা বহন করে। তাই সকল ভক্ত, পুণ্যার্থী ও সাধারণ মানুষকে এই মহোৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এবার চড়িলামের রথযাত্রায় কতটা ভক্তসমাগম হয়, আর কীভাবে উৎসব সম্পন্ন হয়—সেদিকেই এখন নজর সকলের। তিন রথে উৎসব, ভক্তদের অপেক্ষায় চড়িলাম আজ প্রস্তুত সম্পূর্ণ