ত্রিপুরা
img

উদয়পুরে আরবান ব্যাংকে লকার পরিষেবা চালু

ব্যাংকিং পরিষেবায় আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন। উদয়পুরে ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের শাখায় চালু হলো আধুনিক লকার পরিষেবা। গোমতী জেলার উদয়পুর ব্রহ্মাবাড়িস্থিত ত্রিপুরা কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেডের উদয়পুর শাখায় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন লকার পরিষেবা।গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে এই পরিষেবার উদ্বোধন করেন। পরে তিনি নতুন লকার বিভাগ পরিদর্শন করেন এবং ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুরপরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটি দশরথ দেববর্মা, ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট অতিথি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা বিধায়ক রঞ্জিত দাস।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আধুনিক নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন এই লকার পরিষেবার মাধ্যমে গ্রাহকরা স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ নথি ও মূল্যবান সামগ্রী নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে দুইজন গ্রাহকের হাতে লকারের চাবিও তুলে দেওয়া হয়।ব্যাংকের চেয়ারম্যান রঞ্জিত দাস বলেন, সময়ের সঙ্গে নিরাপদ ব্যাংকিং পরিষেবার চাহিদা বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই এই আধুনিক পরিষেবা চালু করা হয়েছে। নতুন এই লকার পরিষেবা গ্রাহকদের কতটা আস্থা ও সুবিধা এনে দেয়, এখন সেদিকেই নজর সবার। নিরাপদ ব্যাংকিংয়ে নতুন অধ্যায়, গ্রাহকদের মিলল আধুনিক লকার সুবিধা