ত্রিপুরা
img

বছর বাঁচাও পরীক্ষার নতুন দিন ঘোষণা

টিবিএসই পরিচালিত ‘বছর বাঁচাও’ পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। ১৩ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করেছে পর্ষদ। কবে হবে পরীক্ষা, আর কবে প্রকাশ পেতে পারে ফলাফল? দেখে নেওয়া যাক।
TRIPURA BOARD OF SECONDARY EDUCATION বা টিবিএসই পরিচালিত ‘বছর বাঁচাও’ পরীক্ষার ১৩ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, এই পরীক্ষা আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। টিবিএসই-র সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, পরীক্ষার সময় আগের মতোই থাকবে। একই সঙ্গে তিনি জানান, চলতি মাসের মধ্যেই ‘বছর বাঁচাও’ পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে পর্ষদ কাজ করছে।এ বছর বছর বাঁচাও পরীক্ষায় মাধ্যমিকে ৭৫৬ জন এবং উচ্চমাধ্যমিকে ১,৫৭০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। নতুন তারিখ অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ রাখার আহ্বান জানিয়েছে পর্ষদ।পরীক্ষার নতুন দিন ঘোষণা হলেও, ফল প্রকাশের অপেক্ষা আর খুব বেশি নয়—এখন নজর ১৫ জুলাইয়ের পরীক্ষায়। ১৩ জুলাই স্থগিত, ১৫ জুলাই পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা এবার