ত্রিপুরা
img

বামুটিয়ায় পাম্প অপারেটরদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

গ্রামীণ এলাকায় নিরবচ্ছিন্ন পানীয় জল পরিষেবা নিশ্চিত করতে বামুটিয়া আরডি ব্লকে আয়োজন করা হলো পাম্প অপারেটরদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পানীয় জল ও স্বাস্থ্যবিধান বা ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শুভঙ্কর নাহা। তিনি জল সরবরাহ ব্যবস্থাপনা, পাম্প পরিচালনার নিয়ম, সম্ভাব্য সমস্যা এবং তার কার্যকর সমাধান নিয়ে অপারেটরদের প্রশিক্ষণ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা পরিষদের সদস্যা শিলা দাস সেন, খুশবু দেববর্মা, সংশ্লিষ্ট তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।