
আগরতলায় অনুষ্ঠিত হলো LIC Agents Organisation of India-এর ত্রিপুরা শাখার দ্বিতীয় রাজ্য সম্মেলন। সম্মেলনে নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়।
শনিবার আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে LIC Agents Organisation of India-এর ত্রিপুরা শাখার দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এলআইসি এজেন্টরা এই সম্মেলনে অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুরজিৎ বসু।সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, এজেন্টদের পেশাগত স্বার্থ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শেষে নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের আগামী কর্মসূচি কী হবে? এখন সেই দিকেই নজর এলআইসি এজেন্ট মহলের।