
রাজধানী আগরতলায় আবারও চুরির ঘটনা। এবার পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার একটি বাড়ির মন্দিরে ভোরবেলায় চুরির অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার ভোরে আগরতলার পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার মণীন্দ্র লাল সাহার পুরাতন টিআরটিসি বাড়ির মন্দিরে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ।পরিবারের সদস্যদের দাবি, এক ব্যক্তি মন্দিরে ঢুকে মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে বলেও তাঁদের দাবি।ঘটনার পর পরিবারের সদস্যরা দোষীর দ্রুত গ্রেফতার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
সিসিটিভির সূত্র ধরে কি ধরা পড়বে অভিযুক্ত? নাকি বাড়বে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন—এখন সেদিকেই নজর।