ত্রিপুরা
img

কমলাসাগরে বাংলাদেশ হাইকমিশনার, বন্ধ সীমান্ত হাটে নতুন আশা ?

শনিবার দুপুরে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ, ভারত-বাংলাদেশের সহকারী হাইকমিশনারসহ দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিদল কমলাসাগর-কসবা সীমান্ত এলাকা পরিদর্শন করেন। সীমান্ত হাটের বর্তমান পরিস্থিতি, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা এবং সীমান্ত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।
প্রথমে কুমিল্লা ভিউ লজে বৈঠক শেষে তাঁরা কসবা সীমান্ত হাট পরিদর্শন করেন। বর্তমানে বন্ধ থাকা সীমান্ত হাটের অবস্থা, ব্যবসায়ীদের অংশগ্রহণ, পণ্য আদান-প্রদান এবং ভবিষ্যতে হাট পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।পরে প্রতিনিধিদল কমলাসাগর দিঘি এলাকাও ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। সফর শেষে হাইকমিশনার সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আবারও আসার আশাবাদ ব্যক্ত করেন। 
বন্ধ সীমান্ত হাট কি ফের চালু হবে? দুই দেশের আলোচনায় কি খুলবে নতুন সম্ভাবনার দুয়ার—এখন সেদিকেই নজর সীমান্তবাসীর।